শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৯ পিএম, ২০২৫-১২-২৭
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জে শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এতে দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছেন না। নিম্ন আয়ের মানুষ, অসহায় দরিদ্রদের শীতার্তদের একটু কষ্ট লাঘব করার জন্য মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহন করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র বিপুল ভোটে নবনির্বাচিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি হাজী মোঃ আব্দুস সাত্তার। শীতে গরীব, অসহায়দের একটু উষ্ণতা ছড়াতে সিরাজগঞ্জ পৌর শহরের শীতার্তদের গায়ে কম্বল নিজ হাতে জড়িয়ে দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র বিপুল ভোটে নবনির্বাচিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি হাজী মোঃ আব্দুস সাত্তার। (২৬ ডিসেম্বর ২০২৬), শুক্রবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে জামে মসজিদের সম্মুখে ২৫০জন শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল বিতরণ করেন সকলের প্রিয় ব্যক্তি হাজী মোঃ আব্দুস সাত্তার। হাজী মোঃ আব্দুস সাত্তার এর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ কার্যক্রম চালানো হয়। ২৫০ জন ব্যক্তিকে প্রতিটি ৯'শ গ্রাম ওজনের উন্নতমানের কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের পাশাপাশি প্রতি শুক্রবার হতদরিদ্রদের মাঝে ১'শ জনকে আর্থিক সহযোগিতা করেন তিনি। হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, শহরের বিভিন্ন অসহায় মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। এই শীতে কেউ যেন কষ্ট না পায়, তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য উন্নতমানের কম্বল বিতরণ করছি। পৌর এলাকার ধনাঢ্য ব্যক্তিদের শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited